× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০২৪
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিপিএলের ব্যস্ততা শেষ হতেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।
০৪ মার্চ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজ শুরুর একদিন আগে ০৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুড়া চা বাগানে ট্রফি উন্মোচন করা হয়েছে। দুপুর সোয়া ১ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।
ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সিরিজের দ্বিতীয় ম্যাচ একই সময়ে ৬ মার্চ ও সিরিজের তৃতীয় ম্যাচ ৯ মার্চ বিকেল ৩টায় খেলতে নামবে দুই দল।


এ ক্যটাগরির আরো খবর..