× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মধুখালী প্রতিনিধি

মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই

Dutta
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
অবৈধভাবে বালু উত্তোলন

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর ও জারজরনগর খেওয়াঘাট মধুমতি নদী থেকে কয়েকটি প্রভাবশালী মহল সিন্ডিকেট করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। আইন-আদালত কিছুই মানছে না তারা। দিবারাত্রী বালু উত্তোলন ও পরিবহনের কারণে সাধারণ মানুষ তাদের বসতবাড়ি আবাদি জমি রাস্তা-ঘাট কিছুই রক্ষা করতে পারছে না।

সংঘবদ্ধ ওই সিন্ডিরেকটের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন তারা। নদীতে পাচঁ চাকার ট্র্যাকে প্রতিদিন ৫-১০টি ট্রাক বালু উত্তোলন করে তা সরবরাহ করা হচ্ছে বিভিন্ন গ্রামে । বালু সরবরাহের এই ব্যবসায় স্থানীয় কতিপয় ক্ষমতাসীন প্রভাবশালী নেতারাও সরাসরি জড়িত মর্মে একটি সুত্র দাবি করেছে।

উপজেলার এসব নেতাদের সিন্ডিকেট ইউনিয়নের মধুমতি নদীর দয়ারামপুর ও জারজরনগর গ্রামের ঘাটে পাচ চাকা ট্র্যাকে দিবা রাত্রী শ্রমিকরা বেলচা দিয়ে বালু তুলছে। এদের হাত থেকে বসতবাড়ি, আবাদি জমি, স্কুল কলেজ ও যোগাযোগের রাস্তঘাট কিছুই রক্ষা করা কস্টসাধ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, বড় বড় রাঘব বোয়ালদের পাশাপাশি মধুমতি নদী এলাকার লোকজনও ইদানীং বালু কারবারির সাথে জড়িয়ে পড়েছে।

জারজরনগর গ্রামের একজন বসতি বলেন দয়ারামপুর গ্রামের মরহুম ্অলী বিশ^াসের ছেলে পলাশ বিশ্বাস ও মনিরুদ্দিন সাবেক মেম্ম¦ারের ছেলে আলম শেখ জারজরনগর ও দয়ারামপুর ঘাট থেকে প্রতিদিন ৫-১০ ট্রাক বালু খুব ভোর থেকে দুপুর পর্যন্ত উত্তোলন করে বিভিন্ন গ্রামে ও বিভিন্ন জায়গায় বিক্রি করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আর প্রকৃত বালু ব্যবসায়ীদের চরম ক্ষতি করছে । এদেও শাসন করার মত কেহ নাই। ফলে অবৈধভাবে বালু উত্তোলন কমে বিক্রি করার কারনে বালির ট্র্যাকে রাস্তাঘাট ঘরবাড়ি আবাদি জমি ক্ষতিগ্রস্থ ও প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃস্টি হচ্ছে।

এছাড়াও বালু উত্তোলনের কারণে অনেক আবাদি জমি নদি গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। জারজরনগর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন বালু কারবারিদের এতটাই প্রভাবশালী যে তারা কোন কিছুই মানছে না। কামারখালী ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, বালু উত্তোলন বন্ধে অবশ্যই ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..