ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে বিলায়েত আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া বাজারে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত বিলায়েত আলী উপজেলার বাজিত পুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকালে গরু ভর্তি একটি ট্রাক মাগুরা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্য যাচ্ছিল। সেসময় রাস্তা পারাপারের সময় গোয়ালপাড়া বাজারে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। পরে খবর পেয়ে তার মৃতুদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।