× Banner
সর্বশেষ
মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানীতে থানায় অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
বিয়ের প্রলোভনে ধর্ষণ

এশার নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াত করার সময়ে প্রবাসী নাজমুল হাওলাদারের স্ত্রী মাহফুজা বেগমের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে হামলাকারীরা তাকে মারধর করে শ্লীলতাহানী করেছে। প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানীতে থানায় অভিযোগ

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা মাদারীপুর গ্রামের। এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার শাজাহান হাওলাদার, কবির হাওলাদার, মোহাম্মদ হাওলাদারসহ তাদের ১৫/১৬ জন সহযোগিরা এই হামলা চালিয়েছে।

তবে অভিযোগের ব্যাপারে অভিযুক্ত শাজাহান হাওলাদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরধরে তাদের হয়রানী করতে হামলার নাটক সাজানো হয়েছে।

প্রবাসীর স্ত্রী মাহফুজা বেগমের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..