× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
পঞ্চগড়ে ট্রেনে কাটা

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বাচ্চু মিঞা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাচ্চু মাগুড়া প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বুয়ালির ছেলে। সে বুদ্ধি প্রতিবন্ধী ছিলো।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রেল লাইনের পাশে ঘুরাঘুরি করছিল বাচ্চু। এমন সময় ঢাকা থেকে আসা আন্তঃনগড় ট্রেন ‘একতা এক্সপ্রেস’ এর সামনে রেল লাইনে দাঁড়িয়ে পড়ে সে। এসময় ট্রেনটি হুইসেল বাজারেও সে সড়ে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় ট্রেনে কাটা পরে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে  আইনি প্রক্রিয়ার জন্য নিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..