× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

কালকিনিতে সড়ক দূর্ঘটনায় চালকসহ আহত-১৫

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
কালকিনি

মাদারীপুরের কালকিনিতে ঢাকা- বরিশাল মহাসড়কে লোকাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায়  আহত ১৫।
আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ঢাকা বরিশাল মহাসড়কের ভূরঘাটা ও গোপালপুরের কুন্ডুবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের একজন বাদে সকলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে ঢাকা- বরিশাল মহাসড়কে মায়ের দোয়া লোকাল পরিবহন ছেড়ে মাদারীপুরের উদ্দেশ্য রওনা দিয়ে কিছু দুর যাওয়া পরই  পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ গোপালপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে পরিবহন চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতের মধ্যে তৌহিদুল ইসলাম(৩৫) শুশান্ত, মনোয়ারা (৪০) একা (২৭), তৌহিদুর (৫), অন্তরা (২৫), সফিক (২৬), পরিবহন চালক সোবাহান (৫০),মন্নান বেপারী(৮০)। এছাড়া অনেকের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জম্মাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা ঘটনার সংবাদ জেনে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি।  আমরা ঘটনাস্থলে পৌছানোর আগের অনেকেই স্থানীয়দের মাধ্যমে উদ্বার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..