× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

পিঁ আই ডি

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠনে পরিবেশমন্ত্রীর আহ্বান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিবেশ ক্লাব গঠনের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ‍বায়ুদূষণ, শব্দদূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে আর্থ ক্লাব বা পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব

মন্ত্রী আজ রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, একটি কল্যাণময়, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে। মন্ত্রী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য ব্যবহার না করার অঙ্গীকার করে।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, গভর্নিং বডির সদস্য আনোয়ার কবির ভূইয়া, শিক্ষক প্রতিনিধি চাঁদ সূলতানা ও শিক্ষক প্রতিনিধি ডক্টর ফারহানা খান প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..