× Banner
সর্বশেষ
আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা

পিঁ আই ডি

সাগর-রুনি হত্যা তদন্তে ৫০ বছর লাগার কথাটি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন আইনমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
সাগর-রুনি হত্যা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ‘তদন্তে ৫০ বছর লাগা’ নিয়ে তাঁর বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে । বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার সকালে নিজের নির্বাচনী এলাকা আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একথা বলেন।

আইনমন্ত্রীর ভাষ্য, গতকাল একটি সংবাদ সম্মেলনে তিনি আসলে ‘সাগর-রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধী ধরা না পড়া পর্যন্ত তদন্ত চলবে’ বোঝাতে চেয়েছিলেন। আর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে ধরতে প্রয়োজনে ৫০ বছর লাগার কথাটি তিনি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন।

এসময় আখাউড়া উপাজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক হাস্যরস করে সাংবাদিকদের বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে যে, আপনাদের জন্য ভালো কথা বললেও সেটাকে আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদেরকে ধৃত করতে সবরকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আমি অপেক্ষিকভাবে বলেছি যে, ৫০ বছরও যদি লাগে… কিন্তু যারা এই অপরাধ করেছে, এই খুনটা করছে, তাদেরকে ধরার জন্য যত সময়ই লাগুক, তাদেরকে আমরা ধরব। এই কথা দিয়ে আপনারা মনে করেছেন যে ৫০ বছর লাগবে।’

এরকম বিলম্বে অন্য কোন মামলার তদন্তের নজির আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, পৃথিবীতে এরকম অনেক মামলা আছে। তিনি জানান, ৪২ বছর পরে যুক্তরাজ্য একটি খুনের মামলার আসামীদেরকে ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র কিছু দিন আগে ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে।

এর আগে ঢাকা থেকে আন্ত:নগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক সোয়া দশটায় আখাউড়া ট্রেন ষ্টেশনে পৌঁছেন। এসময় দলীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। তিনি ২ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় গেছেন। তিনি আজ বিকালে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগদান করবেন। পরদিন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে একটি সেতু উদ্বোধন এবং দলীয় জনসভায় যোগদান করবেন।


এ ক্যটাগরির আরো খবর..