× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ড্রাম ট্রাকের ধাক্কায় জজ কোর্টের মুহুরি নিহত, প্রতিবাদে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
জজ কোর্টের মুহুরি নিহত

মাদারীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় জজ কোর্টের মুহুরি নিহতের ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এলাকাবাসী। এতে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৭ জন।

আজ রোববার সকাল ১০ টার দিকে কালকিনি-ভুরঘাটা সড়কের দক্ষিন রাজদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নেছারউদ্দিন হাওলাদার ৮ বছর ধরে মাদারীপুর জজ কোর্টে মুহুরির দায়িত্ব পালন করে আসছে। তিনি কালকিনির পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদি গ্রামের কাদের হাওলাদারের ছেলে। সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার।

স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানায়, নিজ বাড়ি কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদি থেকে মোটরসাইকেলযোগে জজ কোর্টে যাচ্ছিল নেছারউদ্দিন হাওলাদার। দক্ষিণ রাজদি এলাকায় আসলে পেছন থেকে আসা একটি বালু বোঝাই ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় জজ কোর্টের মুহুরি নেছারউদ্দিন। পরে উদ্ধার করে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক নেছারউদ্দিনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আশা-পাশে এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিস ও কালকিনি থানা পুলিশ। প্রথমে ফায়ার সার্ভিস ও পুলিশের সাথে উত্তেজিত জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এতে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। পরে মাদারীপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পথচারী আব্দুল কাদের মিয়া বলেন, ইজিবাইকযোগে কালকিনি যাচ্ছিল। সাথে পরিবারের সবাই ছিল। হঠাৎ সড়কে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দিলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, ড্রাম ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে প্রথমে স্থানীয়রা আমাদের উপরে ইটপাটকেল ছুঁড়ে মারে। পরে পুলিশ আসলে তাদেরও ইট মারে। আগুন নেভানোর আগেই ট্রাকটির অনেকাংশ পুড়ে যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, উত্তেজিত জনতাকে থামাকে গেলে তারা পুলিশের উপরে চড়াও হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..