মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দপ্তর দিয়েছেনে সেই মন্ত্রণালয়ের কাজের ফাঁকে ফাঁকে আমার এলাকার উন্নয়ন করব। মাননীয় প্রধান মন্ত্রীর সাথে নির্বাচনে আগেই কথা হয়েছে, বঙ্গবন্ধুর নামে ফরিদপুরে একটি র্পূনাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে কাজ করব। মধুখালীকে মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত গড়ে তোলা হব। বলেছেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান এম.পি।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ ও মধুখালী উপজলো আওয়ামীলীগের আয়োজনে এক নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্রলীগ, যুবলীগের উদ্দেশ্যে তিনি বলেন, সৎপথে উর্পাজন করতে হব। খারাপ চিন্তা মাথায় আনা যাবে না। আপনাদের ভাগ্য, অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করতে পারি সে জন্য সকলে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, মধুখালী বোয়ালমারী, আলফাডাঙ্গা উপজেলা এমন কোন রাস্তা, স্কুল কলেজ, মসজিদ, মন্দির নেই যেখানে আমার এমপি থাকাকালীন কোন উন্নয়ন হয়নি। বাকি যে উন্নয়ন আছে তা সর্ম্পূণরুপে উন্নয়ন করা হব।
বন্ধ রেললাইন চালু, চন্দনা-বাড়াশিয়াপুণঃ খনন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, মাঝকান্দ ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক করা হয়েছে। মধুখালীর নওপাড়া মোড় হতে বোয়ালমারী র্পযন্ত রাস্তাটি আঞ্চলিক সড়ক করা হব। সেই সাথে মধুখালী উপজেলাকে একটি দৃষ্টি নন্দন ও মডেল উপজলো করা হব। মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল হক বকুর সঞ্চালনায় নাগরিক সংর্বধনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্যামল কুমার ব্যার্নাজী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মন্ত্রীর সহর্ধমনিী মির্জা নাহিদা রহমান বণ্যা, পান্না গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী লোকমান হোসনে খান, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী বীরমুক্তযোদ্ধা আব্দুস সালাম মিয়া, বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আলি উজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম.এম বাবুল আক্তার, অহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মো.ফারুক হোসেন, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, দপ্তর সম্পাদক রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন সহ পৌরসভার মেয়র মোরশেদ রহমান লিমন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কাউন্সিলর, ইউ,পি সদস্য, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকমন্ডলী , উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।