× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে হ্যান্ড ট্রাক্টর চাপায় শ্রমিক লীগ নেতার মৃত্যু  

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
শ্রমিক লীগ নেতার মৃত্যু  

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) চাপায় আহত এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত আবু সায়েম মো.শাহাদাত ওরফে টিটু সুলতান (৪২) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মমতাজ মিয়ার বাড়ির মৃত সফি উল্যার ছেলে। তিনি একই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর আগে, গত মঙ্গলবার ২৩ জানুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মো.টিপু সুলতান জানান, তাদের নিজস্ব হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) রয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে সে ওই ট্রাক্টর চালাতে গেলে উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হয়। এতে সে পেটে গুরুত্বর আঘাত পায়।  পরে তাকে উদ্ধার প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিল।
মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো.মোজাফর আলী বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেননি।  তবে এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..