× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

সদরপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে মৌন প্রতিবাদ ও মানব বন্ধন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসকেরা।

রবিবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মোঃ ওমর ফয়সালের সভাপতিত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ডাঃ আফরোজা খান লুবনা, ডাঃ দেব্রত রায়, ডাঃ মোঃ আজিজুর রহমান, ডাঃ প্রিয়াংকা বিশ্বাস, ডাক্তার রেজিনা সুলতানা, ডাঃ সুলতানা আক্তার, ডাঃ খন্দকার মাহমুদ-উল-হাসান, ডাঃ শহিদুজ্জামান, ডাঃ সুমাইয়া আক্তার সুমা, ডাঃ গোলাম রাব্বানী, ডাঃ শ্যাম সুন্দর সাহা, ডাক্তার মাইদুল ইসলাম, ডাঃ আফরোজা সুলতানা, ডাঃ সিলভিয়া সুলতানা, ডাঃ জুয়েলিয়া জাহান আঁচল, ডাঃ সৌরভ চক্রবর্তী, ডাঃ সামিনা তাসনিম জেরিন, ডাঃ তৃণা ভট্রাচার্য্য প্রমুখ। এ ছাড়াও মানব বন্ধনে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।

প্রসঙ্গ, গত ১৯শে জানুয়ারী দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে । হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।


এ ক্যটাগরির আরো খবর..