× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

যশোরে হিজবুত তাহরিরের আঞ্চলিক কমান্ডার আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরে হিজবুত তাহরিরের আঞ্চলিক কমান্ডার সন্দেহে তানজিব আহমেদ আশরাফুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় । তার কাছ থেকে একটি ল্যাপটপ ও হিজবুত তাহরিরের কিছু লিফলেট ও পুস্তক জব্দ করা হয়েছে। আটক আশরাফুল যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল মজিদের ছেলে।

সোমবার বেলা সাড়ে ১১টায় এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, আশরাফুলের বাবা মিশরে থাকেন। সেখান থেকে তিনি আশরাফুলকে ল্যাপটপটি পাঠিয়েছেন। ওই ল্যাপটপে আইএসআইএস এর কর্মকান্ডের বেশকিছু ভিডিও চিত্র পাওয়া গেছে। ল্যাপটপের কিছু ফাইল পাসওয়ার্ড দিয়ে রাখা হয়েছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..