× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে মহাসড়কে দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

১৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা সবাই জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে আছে।

এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে বলেও জানান তিনি।

এদিকে, ছাত্রলীগের চার কর্মী নিহত হওয়ার ঘটনায় তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজন ও নেতাকর্মীরা খবর পেয়ে রাতেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ। এছাড়া শতশত ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তারা নিহতদের স্বজনদের সান্ত¡না দেন।


এ ক্যটাগরির আরো খবর..