× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার

গত ১৬ জানুয়ারি পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান।

স্থানীয় সময় বুধবার (১৭ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এই সিদ্ধান্তের পর পরই ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান।

তিনি বলেন, ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বর্তমানে তেহরানে অবস্থান করা ইরানি রাষ্ট্রদূতও আপাতত ইসলামাবাদে ফিরছেন না।

পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের সঙ্গে চলমান বা নির্ধারিত সব উচ্চ-পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

গত ১৬ জানুয়ারি পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় দুই শিশুর মৃত্যু এবং তিন মেয়ে আহত হয়।

ইরানের এ হামলাকে ‘বিধিবহির্ভূত’ আখ্যা ইসলামাবাদ অভিযোগ করেছে এ ঘটনা ‘বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘন’ ।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্বের এ লঙ্ঘন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম গুরুতর হতে পারে।

কোথায় এ হামলা হয়েছে, তার উল্লেখ বিবৃতিতে নেই। অবশ্য পাকিস্তানের বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী পাঞ্জগুর শহরে এ হামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..