× Banner
সর্বশেষ
২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি বিশেষজ্ঞ দলের বৈঠক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
বিএনপির সঙ্গে নির্বাচনি বিশেষজ্ঞ দলের বৈঠক
বিএনপির সঙ্গে নির্বাচনি বিশেষজ্ঞ দলের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি বিশেষজ্ঞ দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি এ বৈঠকে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। ইলেকশন এক্সপার্ট টিম

আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় শুরু হওয়া দেড় ঘণ্টার এ বৈঠক শেষ হয় সন্ধ্যায়। বৈঠকে বিএনপি পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

ইইউ নির্বাচনি কারিগরি বিশেষজ্ঞ দলের পক্ষে উপস্থিত ছিলেন, সদস্য ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

বিশেষজ্ঞ দলটি ২৯ নভেম্বর একটি বিশেষ ফ্লাইটে দুই মাসের মিশনে বাংলাদেশে আসেন বিশেষজ্ঞ দলের চার সদস্য। শুরুতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে জানায় ইইউ।

চিঠিতে ইইউ জানায়, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করা হয় চিঠিতে।


এ ক্যটাগরির আরো খবর..