× Banner
সর্বশেষ
তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা

আমঝুপিতে টি-২০ ক্রিকেট লিগে আমঝুপি পাবলিক ক্লাব চ্যাম্পিয়ন

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের আমঝুপিতে কাপ টি-২০ ক্রিকেট লিগে আমঝুপি পাবলিক ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল চুয়াডাঙ্গা জীবনগর পৌর একাদশকে ৭ উইকেটে পরাজিত করে। আমঝুপি পাবলিক ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা এ লীগের আয়োজন করেন।

টসে জিতে চুয়াডাঙ্গা জীবনগর পৌর একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিমুল ৩৯ বলে ৫৪ রান সংগ্রহ করেন। বিজয়ী দলের পক্ষে সাগর ৪ ওভার বলে করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। ১৬৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পোঁছায়। দলের পক্ষে লিজন ৩৭ বলে ৫৭, সেলিম ৫০ বলে ৪৭ ও পল্লব ১৩ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। লিজন ও সাগর যৌথভাবে সেরা ম্যাচের খেলোয়াড় নির্বাচিত হয়। লীগের সেরা খেলোয়াড় হয়েছেন পরাজিত দলের অধিনায়ক শিমুল।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমঝুপি পাবলিক ক্লাবের সহ সভাপতি খলিলুর রহমান জোর্দার, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মতিউল আশরাফ, মেহেরপুর সরকারি কলেজের অবসর প্রাপ্ত ক্রউড়া শিক্ষক মাসুদুল হাসান, সাবেক ক্রিকেটার আব্দুস সালাম প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..