× Banner
সর্বশেষ
আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা

মেহের আমজাদ, মেহেরপুর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহেরপুর-১ আসন থেকে ৩ বারের বিজয়ী সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১১-০১২৪) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর বন্টন করেন। এতে মেহেরপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী করেন। ২০১৪ সালের প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেহেরপুর-১আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়ীত্ব পান। পাঁচ বছর সফলভাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়ীত্ব পালনের পর ৭ জানুয়ারি তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন লাভ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করে মেহেরপুর-১ আসন থেকে জয়লাভ করে সংসদ সদস্য হওয়ার হ্যাটট্রিক পূরণ করার গৌরব অর্জন করেন।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভায় শপথের জন্য সন্ধ্যার দিকে আমন্ত্রণ পান। প্রতিমন্ত্রী হিসেবে ৫ বছর দায়ীত্ব পালনের পর তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়ীত্ব পেয়েছেন ৩ বারের বিজয়ী সংসদ সদস্য ফরহাদ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..