× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
হিরোইনসহ মাদক ব্যবসায়ী

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে হিরোইনসহ ফেরদৌস আলম হৃদয় (৩০) ও জুলফিকার আলী (৩২) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে বোদা পৌরসভার থানাপাড়া এলাকায় হিরোইন বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার আটোয়ারী উপজেলাধীন বোদা পৌরসভার সাতখামার এলাকার আক্তার হোসেনের ছেলে ফেরদৌস আলম হৃদয় ও বোদা উপজেলা ঝিনিক নগর এলাকার কালাম হোসেনের ছেলে জুলফিকার আলী৷
পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লা দিকনির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হকের নির্দেশে বোদা থানার এসআই মো. আব্দুস সালাম, এএসআই সাজেদুল ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বোদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ফেরদৌস আলম হৃদয় ও জুলফিকার আলীকে চার গ্রাম হিরোইনসহ হাতেনাতে আটক করে। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসায় করছিল।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীের বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১, তাং-০১/০১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক)৪১ রুজু করা হয়। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..