× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

ডেস্ক

টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
জনসভায় প্রধানমন্ত্রী

আজ গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। গতকাল বিকেলে বরিশাল নির্বাচনী জনসভা শেষে গোপালগঞ্জে অবস্থান করেছেন তিনি।

টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এরইমধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে আসছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। সকাল সোয়া নয়টার মধ্যেই জনসভাস্থল লোকে লোকারণ্যে পরিণত হয়।

বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে শুক্রবার বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। রাতে তিনি নিজ বাড়িতে ছিলেন।

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সাজসাজ রব বিরাজ করছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়ক থেকে জনসভার মাঠ, সবখানেই সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরনে ছেঁয়ে গেছে চারদিক। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আরেক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

উল্লেখ্য, এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে নির্বাচন করছেন। তিনি এ পর্যন্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে গোপালগঞ্জের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে মাদারীপুরের কালকিনিতে ভোটের প্রচারণায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখানে কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় তিনি যোগ দিবেন।


এ ক্যটাগরির আরো খবর..