× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

২২ ডিসেম্বর দেশের সর্বশেষ আগৈলঝাড়া-গৌরনদী হানাদার মুক্ত দিবস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
আগৈলঝাড়া-গৌরনদী হানাদার মুক্ত দিবস

আগৈলঝাড়া-গৌরনদী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ডিসেম্বর দেশের সর্বত্র বিজয় ঘোষিত হলেও এর ৬দিন পর আজকের এই দিনে বিজয়ের পতাকা উড়েছিল বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীতে। ২২ ডিসেম্বর আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা পাকহানাদার মুক্ত হয়।

বীর মুক্তিযোদ্ধাগন জানিয়েছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সর্ব প্রথম সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, প্রয়াত এ্যাড. আঃ করিম সরদার এমএলএ-র উদ্যোগে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়। ওই দলের প্রধান ছিলেন মতিয়ার রহমান তালুকদার। তার সহযোগী ছিলেন প্রয়াত নুর মোহম্মাদ গোমস্তা। কোটালীপাড়ার হেমায়েত উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় হেমায়েত বাহিনী। হেমায়েত ও তার বাহিনী আগৈলঝাড়া-রামশীল-পয়সারহাট-সিকিরবাজার এলাকায় পাকবাহীনির সাথে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেন।

সর্বশেষ মুজিব বাহিনীর একটি দল ভারত থেকে ট্রেনিং শেষে আগৈলঝাড়া-গৌরনদীতে এসে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ওই দলের নেতৃত্বে ছিলেন সাবেক চিফ হুইপ, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা রকিব সেরনিয়াবাত, ফজলুর রহমান হাওলাদার ও মেজর শাহ আলম তালুকদার ছিলেন তার সহযোগী। বরিশালের বিভিন্ন এলাকায় পাকসেনারা মুক্তিযোদ্ধাদের কাছে ১৬ডিসেম্বরের পূর্বে আত্মসমর্পণ করলেও এ এলাকায় পাক সেনারা দীর্ঘ ২৮দিন যুদ্ধের পরে ২২ ডিসেম্বর গৌরনদীতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

দীর্ঘ ২৮দিন মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর বাধ্য হয়ে এই দিন শতাধিক পাকসেনা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। ফলে বাংলাদেশের সর্বশেষ হানাদারমুক্ত এলাকা হল আগৈলঝাড়া-গৌরনদী।

বিজয়ের এই দিনটি পালনের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..