× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

শাহীন আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

কমলগঞ্জে যুবলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
কমলগঞ্জে যুবলীগের বর্ধিত কর্মী সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর সমর্থনে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ মৌলভীবাজার-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক। উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ ও আব্দুল মালিক বাবুল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা শ্যামল দাস, মসুদ আহমেদ, আবুল বশর জিল্লুল, শাহীন আহমেদ মাষ্টার, রনজিত অধিকারী, হারুন মিয়া, বাবুল মাদ্রাজি, এবাদুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পাপ্পু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..