× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়-২ আসনে রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন এমপি এর মনোনয়নপত্র জমা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
মনোনয়নপত্র জমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবিগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা মার্কার প্রার্থী রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন এমপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বহ্নি শিখা আশার নিকট দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন, পঞ্চম বারের মত নৌকার মার্কা নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। আমি নির্বাচিত হলে বোদা-দেবিগঞ্জের কোন রাস্তা কাঁচা থাকবে না, সব রাস্তা পাকা করা হবে। এছাড়া সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ জানান। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো মনিরুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউছুফ আলী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে  দোয়া করেন।


এ ক্যটাগরির আরো খবর..