× Banner
সর্বশেষ
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আবুল হাসানাত আবদুল্লাহকে নৌকার মাঝি করায় আগৈলঝাড়ায় আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

Dutta
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
agailjhara

জাতির পিতার ভাগ্নে, দক্ষিণাঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ও সংগঠক, বিভাগের উন্নয়ন ও রাজনৈতকি অভিভাবক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি সপ্তম বারের মতো বরিশাল-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করায় জাতির পিতার কন্যা, দলীয় সভাত্রেী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও মিস্টি বিতরণ করেছে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনসহ আবুল হাসানাত আবদুল্লাহ জিয়াউর রহমানের সরকার আমলের নির্বাচন ১৯৭৯সাল, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪, ২০১৮সালে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত হন। এরমধ্যে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০১৪ এবং ২০১৮সালে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী মর্যাদা, চীপ হুইফসহ বিভিন্ন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

দক্ষিণাঞ্চলের একমাত্র রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রদান করায় এমপির নিজ এলাকা আগৈলঝাড়ায় রবিবার রাতে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে নেতা-কমীরা “নৌকা, হাসানাত, শেখ হাসিনা, নৌকা” শ্লোগান দিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন নেতা-কমীরা।

শোভাযাত্রায় অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..