× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি আনার: আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
jhinaidaha

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ও প্রার্থীদের দৌঁড় ঝাপ শেষে নিষ্পত্তি হলো ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক) নৌকার মাঝি নির্ধারন । ১৫ প্রার্থী ,যার মধ্যে হেভিওয়েট ৪ প্রার্থীকে পিছনে ফেলে এ আসনে পুনরায় নৌকা প্রতিক পেলেন দুইবারের সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজীম আনার।

মনোনয়ন প্রাপ্তির সংবাদে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো শহরে তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে ভূষন রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে চলে মিষ্টি বিতরণ ও রং মাখামাখি ।

এ সময় প্রতিবেদকে আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী জানান ,এমপি আনার কর্মী বান্ধব নেতা। যার কারনে এবারও আমরা তার মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম। এসময় নেতাকর্মীরা আওয়ামী লীগ দলীও সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। দলীয় প্রতিক পেয়ে সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার জানান, আমাকে তৃতীয় বারের মতো ঝিনাইদহ-৪ আসনের জন্য মনোনীত করায় ঝিনাইদহ-৪ আসনের পক্ষ থেকে আমার নেত্রী দেশরত শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসিকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

উল্লেখ্য ঝিনাইদহ ৪ আসনে নৌকা প্রতিকের প্রার্থী হওয়ার জন্য ১৫ জন প্রার্থী কেন্দ্র থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আনোয়ারুল আজিম আনার ১৯ নভেম্বর দলীয় নেতাকর্মীসহ রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন । এরপর ২৬ নভেম্বর রবিবার সারা বাংলাদেশের নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষনা করেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের । যেখানে ঝিনাইদহ-৪ আসনে পুনরায় আনোয়ারুল আজীম আনারকে দলীয় প্রতিকে মনোনিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..