× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

স্টাফ রিপোর্টার

মেহেরপুর-১(সদর ও মুজিবনগর)আসনে তৃতীয়বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
farhad hossain

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে তৃতীয়বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন এ এস এম নাজমুল হক সাগর।

গতকাল রবিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় করেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন তালিকা প্রকাশের সময় এ দুটি আসনে তাদের নাম ঘোষণা করেন।

ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এ এস এম নাজমুল হক সাগর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, মেহেরপুর-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১৪ জন এবং মেহেরপুর-২ আসনে ১৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..