× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

মধুখালী প্রতিনিধি

ফরিদপুর-১ আসনে নৌকার মাঝি আব্দুর রহমান মনোনীত হওয়ায় কামারখালীতে বিজয় মিছিল

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
kamarkhali

আগামী ৭ জানুয়ারিই হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত দলটির নির্বাচনী মনোনয়ন বোর্ড বিষয়টি নিয়ে কাজ করছে। ২৬শে নভেম্বর রবিবার ইতিমধ্যে দলের কেন্দ্রীয় ও হেভিওয়েট কয়েকজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দলটির অন্যতম হেভিওয়েট প্রার্থীদের একজন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। আসন্ন নির্বাচনে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান মনোনয়ন পেয়েছেন ফরিদপুর-১ আসন থেকে।

দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনে ২২ জন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুই বারের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ,ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট লিয়াকত সিকদার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ খান মঈনুল ইসলাম মোস্তাক, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য সৈয়দ শামীম রেজা, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, লায়ন সাখাওয়াত হোসেন, ইউনিভার্সিটি অব পুন্ড্র সাইন্স এন্ড টেকনোলজির সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা ড. লুৎফর রহমান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির কমিটির সাবেক সদস্য ডা. গোলাম কবীর, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বখতিয়ার রহমান বতু, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. খায়ের মিয়া, ডেফোডিল ইউনিভার্সিটির প্রভাষক শেখ আব্দুর রহিম ও ফরিদপুর জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি মাজারুল ইসলাম টুকু ও খিজির আহমেদ।

ফরিদপুর -১ আসনে মনোনীত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান (সাবেক এমপি)। এরই আলোকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু এর নেতৃত্বে কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের যৌথ উদ্যোগে দলীয় সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে কামারখালী বাজারে একটি বিজয় মিছিল অনুষ্টিত হয় । পরে কামারখালী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর অফিস কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন-২৪ ইং সনে জানুয়ারী মাসে কিভাবে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয় লাভ করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ন বিষয়ে আলাপ আলোচনা করে অনুষ্ঠান শেষ করা হয় । এ ছাড়া মধুখালী উপজেলা সহ সকল ইউনিয়নে মনোনীত নির্বাচিত ও নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের লক্ষে মিছিল হয়েছে। জানা যায় ফরিদপুর-১ আসনে মোট ভোটার চার লাখ ৫৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩০ হাজার ৬১ জন আর মহিলা ভোটার দুই লাখ ২৩ হাজার ৬১৪।


এ ক্যটাগরির আরো খবর..