× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার বেনাপোল

যশোরে দুটি আসনে নতুন মুখ: অপরিবর্তিত নৌকার ৪ মাঝি

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
benapol

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আ’লীগের চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন। এবার যশোর জেলার ৬ টি আসনের মধ্যে ২ টি আসনে নতুন প্রার্থী উঠে এসেছে। এছাড়া বাকি ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রাখা হয়েছে।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নতুন মুখ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে এনামুল হক বাবুল। ডাঃ তৌহিদুজ্জামান তুহিন একজন হৃদরোগ বিশেষঞ্জ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা। যশোর -৪ আসনে নৌকার টিকিট পাওয়া এনামুল হক বাবুল আভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি। এদিকে যশোর-১ (শার্শা), যশোর-৩ (সদর), যশোর-৫ (মনিরামপুর), যশোর-৬ (কেশবপুর) এই ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রয়েছে। আসন অনুসারে পুনরায় মনোনয়ন পেয়েছেন শার্শা থেকে শেখ আফিল উদ্দীন, যশোর সদর থেকে কাজী নাবিল আহমেদ, মনিরামপুর থেকে স্বপন ভট্টাচার্য্য ও কেশবপুর থেকে শাহিন চাকলাদার।
উলে­খ্য, যশোরের ৬ টি আসন থেকে ৬৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। এদের ভিতরে একাধিক আওয়ামী লীগ নেতার একাধিক আসনেও মনোনয়ন পত্র ক্রয় করতে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..