× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

ইমদাদুল হক ,পাইকগাছা

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পঙ্কজ-সম্পাদক তৈয়ব

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
paikgacha

উৎসব মুখর পরিবেশে পাইকগাছা আইনজীবী সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে সমিতির ৭১ ভোটারের মধ্যে ৭৯ জন সদস্য তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাড. পঙ্কজ কুমার ধর সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের অ্যাড. আব্দুর রাজ্জাক ২৫ ভোট পেয়েছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ তৈয়ব হোসেন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হোন।

সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শেখ বারিকুল ইসলাম ও উত্তম কুমার সানা জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে অন্য ৬ জয়ী ও ঐক্য প্যানেলে ৩ জন প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. প্রশান্ত কুমার ঘোষ ৪৪ ভোট ও মো. কামরুল ইসলাম (৪৩) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বি ঐক্য পরিষদ প্রার্থীর অ্যাড. মো. আ. মজিদ গাজী (৩৩) ভোট। যুগ্ম সম্পাদক পদে ঐক্য পরিষদের অ্যাড. মো. বেলাল উদ্দিন (৪৮) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বঙ্গবন্ধু প্যানেলের সঞ্জয় কুমার মন্ডল (১৮) ভোট। ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. শংকর কুমার ঢালী (৪৫) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্য পরিষদে কাজী সাইফুল ইসলাম (২০) ভোট। সদস্য পদে প্রথম ঐক্য পরিষদের অ্যাড. মো. মোহ্তাছিম বিল্লাহ (৫০), দ্বিতীয় ও তৃতীয় বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. জিএম ইব্রাহীম হোসেন (৪৭) ও মো. নজির আহম্মদ (৪২) ভোট পেয়ে নির্বাচিত হোন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফা খাতুন (২৯) ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরী বঙ্গবন্ধু প্যানেলে বিজয় কৃষ্ণ মন্ডল এবং ঐক্য পরিষদের মো. একরামুল হক বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে ১১ পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. পঙ্কজ কুমার ধর সভাপতি ও অ্যাড. শেখ তৈয়ব হোসেন সাধারণ সম্পাদক সহ ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..