× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক

বান্দরবানে নৌকা প্রতীক থেকে মনোনয়ন পেলেন বীর বাহাদুর উশৈসিং

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
বীর বাহাদুর উশৈসিং

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সপ্তম বারের মতো প্রার্থী হচ্ছেন বীর বাহাদুর উশৈসিং।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বীর বাহাদুর উশৈসিং ১৯৬০ সালের ১০ জানুয়ারি পার্বত্য জেলা বান্দরবানের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম লাল মোহন বাহাদুর। মাতা মা চ য়ই।

প্রাইমারি শিক্ষাগ্রহণ শেষে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয়। ১৯৭৬ সালে ওই বিদ্যালয় থেকে এসএসসি পাস করে প্রথমে চট্টগ্রাম সরকারি কলেজে ভর্তি হন এবং পরে বান্দরবান সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন ।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গণ্ডি শেষে ১৯৮৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এম এ ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭৯ সালে প্রথমবারের মতো বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন।

বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হন।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তির পূর্বে এ সংক্রান্ত সংলাপ কমিটির অন্যতম সদস্য এবং তৎকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও ১৯৯৭ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণের লক্ষে মালয়েশিয়া গমন করেন এবং বাংলাদেশ ফুটবল দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সালে উপমন্ত্রীর পদমর্যাদায় প্রথম বারের মতো এবং ২০০৮ সালে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দ্বিতীয় বারের মতো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর ফলে তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি তথা ভৌত অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ পান।

তিনি ছাত্র জীবন থেকেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গভীর মনোযোগী। তার স্বীকৃতি স্বরূপ ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ ফুটবল রেফারি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি দক্ষতার সঙ্গে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মত নির্বাচিত হন। এরপর ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনেও চতুর্থ ও পঞ্চমবারের মতো নৌকা প্রতিকে নির্বাচিত হন বীর বাহাদূর উশৈ সিং। সর্বশেষ ২০১৮ সাল মিলিয়ে ষষ্ঠ বারের মতো আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হন তিনি।

বীর বাহাদুর উ শৈ সিং ১৯৯১ সালে মে হ্লা প্র’র সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।


এ ক্যটাগরির আরো খবর..