× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

ডেস্ক

৯৩ বছর বয়সে মারা গেছেন পরিচালক ও প্রযোজক রাজকুমার কোহলি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
রাজকুমার কোহলি

৯৩ বছর বয়সে মারা গেছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক রাজকুমার কোহলি। পরিবার জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বাসভবনে মারা গেছেন তিনি। তার ছেলে অভিনেতা আরমান কোহলি বাথরুমের দরজা ভেঙে বাবা রাজকুমার কোহলিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কোহলি বাণিজ্যিকভাবে মাল্টি-স্টারার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত ছিলেন। তিনি ১৯৬৩ সালে প্রেম চোপড়া অভিনীত ‘স্বপ্নী’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘নাগিন’, ‘বাদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘রাজ তিলক’, ‘ইনসানিয়াত কে দুশমন’-এর মতো সফল চলচ্চিত্র পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেন।

১৯৭৯ সালের মাল্টি-স্টারার ‘জানি দুশমন’ পরিচালনার জন্য সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন কোহলি।

সিনেমাটিতে সুনীল দত্ত, শত্রুঘ্ন সিনহা, সঞ্জীব কুমার, বিনোদ মেহরা, রেখা, রীনা রায়, নীতু সিংয়ের মতো একাধিক তারকা অভিনয় করেছিলেন।

নির্মাতা কোহলির ছেলে আরমান কোহলিও জনপ্রিয় ভারতীয় অভিনেতা। কোহলি তার ছেলে আরমান কোহলিকে ১৯৯২ সালে ‘বিরোধি’ সিনেমার মাধ্যমে অভিষেক করান। কোহলি ২০০২ সালে ছেলে আরমানের সাথে ‘জানি দুশমান: এক আনোখি কাহানি’ তৈরি করেছিলেন যেটিতে অক্ষয় কুমার, সানি দেওল, সুনীল শেঠি, আফতাব শিবদাসানি, আরশাদ ওয়ার্সি, সোনু নিগম, মনীষা কৈরালা এবং রম্ভার মতো একাধিক তারকা অভিনয় করেছিলেন। আজ নির্মাতা কোহলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..