× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিজের খোয়াভাঙ্গা মেশিনগাড়ীর চাপায় সাবুর আলী নামের এক যুবকের মৃত্যু

Dutta
হালনাগাদ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
satkhira

সাতক্ষীরার কলারোয়ায় নিজের খোয়াভাঙ্গা মেশিনগাড়ীর চাপায় সাবুর আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলার খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবুর আলী যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত. নূর মোহাম্মাদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবুর আলী(৩৫) খোয়া ভাঙ্গার জন্য নিজের মেশিনগাড়ীটি চালিয়ে কলারোয়ার উপজেলার দিকে আসছিলেন। পথিমধ্যে খাদ্যগুদাম এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে সাবুর আলী গাড়ীটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..