× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

সংশোধন হয়নি ১৩৮৮ টি গার্মেন্টস

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

ঢাকা প্রতিনিধি:  অ্যাকর্ড যেসব গার্মেন্টসকে কারেকটিভ একশন প্ল্যান (ক্যাপস) দিয়েছিলো তাদের মধ্যে ১ হাজার ৩৮৮টি কারখানা পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন অ্যাকর্ড এর নির্বাহী পরিচালক রব ওয়েজ।

রোববার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর লা ভিঞ্চি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জানান তিনি।

তিনি বলেন, গত তিন বছরে ১ হাজার ৫৫০টি কারখানা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৫২টি কারখানায় সমস্যা চিহ্নিত হয়েছে এবং ক্যাপস দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে মাত্র ৭টি কারখানা সংশোধনী কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছে। ৫৭টি কারখানা পরবর্তী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। কিন্তু ১ হাজার ৩৮৮টি কারখানা সময় বাড়ানোর আবেদন করে পিছিয়ে রয়েছেন।

তিনি আরো বলেন, অ্যাকর্ড ৫৬টি কারখানায় পরীক্ষামূলকভাবে সেফটি কমিটি করার বিষয়ে কাজ করছেন। ২০১৮ সালের মধ্যেই কারখানা পরিদর্শন কার্যক্রম শেষ করা হবে এবং আমরা আশা করি গার্মেন্টস কারখানাগুলোও নির্দিষ্ট সময়ে তাদের সংশোধনী কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

অন্যদিকে দেশের বেশির ভাগ কারখানাতেই ট্রেড ইউনিয়ন নেই বলে জানিয়েছে অ্যাকর্ড। জানানো হয়, দেশের প্রায় ১৬শ  কারখানায় ট্রেড ইউনিয়নের বিষয়ে খোঁজ নিয়ে মাত্র ৬৫টি কারখানায় রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..