× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে আবারও ২১টি ককটেল উদ্ধার, আতঙ্কে বেনাপোলবাসী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
benapol

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব-৬।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর রাতে পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল বোমাগুলো উদ্ধার করা হয়।
র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১টি বালতি ভর্তি ২১ টি ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত ককটেল বোমাগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হতো বলে জানান র‌্যাব।
র‌্যাব-৬, যশোর এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো জব্দ তালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..