× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

আসল প্রতিবন্ধী তারা, যারা সন্ত্রাস করে

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন,

পঞ্চগড় প্রতিনিধি: ডাক ও টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম
বলেছেন আসল প্রতিবন্ধী
তারা যারা সন্ত্রাস, খুন,
চাঁদাবাজী, দুর্নীতি-
রাহাজানী করে। কারণ তারা
চোখে দেখে কিন্তু তাদের
পৃথিবীটা অন্ধকার। তাদের
মনটা অন্ধকার, তাদের মনের
ভেতর টা অন্ধকার। আপনারা
যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের
পৃথিবীটা অন্ধকার হলেও মনটা
অনেক আলোকিত। আপনারা
মনের আনন্দে সকল দুঃথ
ঘুচিয়ে দিতে পারেন।
আপনারা যখন নীতির পথে
চলেন, আদর্শের পথে চলেন
তারা কিন্তু সেই আলোয়
পৃথিবীটাকে আলোকিত করেন।
১৪ মে (শনিবার) দুপুরে পঞ্চগড় জেলা
অডিটোরিয়ামে
প্রতিবন্ধীদের মেধা অন্বেষণ
২০১৬ অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা
বলেন।
পঞ্চগড়ের বেসরকারি উন্নয়ন
সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা
এই অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সংরক্ষিত
আসনের সাংসদ সেলিনা
জাহান লিটা, জেলা প্রশাসক
অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত
পুলিশ সুপার দীন মোহাম্মদ,
জাতীয় সমাজতান্ত্রিক দলের
পঞ্চগড় জেলার সভাপতি
আব্দুল মজিদ বাবুল।
সংস্থাটির সভাপতি ফরিদা
আক্তার হিরার সভাপতিত্বে
অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা
উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..