× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

অলৌকিক ভেবে চাম্বল গাছ থেকে ঝরা মিষ্টি রস পান করছে স্থানীয়রা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
চাম্বল গাছে মিষ্টি রস

চাম্বল গাছ থেকে অনবরত মিষ্টি রস ঝরে পরায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাম্বল গাছ থেকে রস বের হওয়াকে অনেকে অলৌকিক বলে ওই রস পান শুরু করেছে গাছ দেখতে আশা দর্শনার্থীরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের।

ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রহ্লাদ বেপারী জানান, একই বাড়ির প্রদীপ বেপারির একটি চাম্বল গাছ থেকে গত শনিবার সকাল থেকে রস বের হওয়া শুরু করে। এরপর গাছ জুরে মৌমাছি, প্রজাপতি ও মাছি উড়তে শুরু করে। পরে গাছ থেকে রস বের হওয়ার বিষয়টি তারা জানতে পারেন।

বিষয়টি মূহুর্তে এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তিনি আরও জানান, ঘটনার পর থেকে আশপাশের গ্রামের বাসিন্দারা সকাল থেকে বিকেল পর্যন্ত গাছটি দেখতে ভীড় করছেন। কেউ কেউ আবার এটাকে অলৌকিক ভেবে মনের বাসনা পূরনের আশায় চাম্বল গাছের রস পান শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ জানান, এক ধরনের পোকার আক্রমনের কারনে এরকম ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি না দেখে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তিনি আরও জানান, সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..