এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস)। সেরা ১০০ এর মধ্যে স্থান পায়নি দেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবে সেরা ২০০ তালিকায় ভারতের ১৭টি ও পাকিস্তানের ৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪০তম। তালিকায় ১৮৭তম স্থানে থেকে দেশের দ্বিতীয় সেরা বুয়েট ও ১৯১তম স্থানে থেকে তৃতীয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
বুধবার যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) অ্যাকাডেমিক খ্যাতিসম্পন্ন এশিয়ার ৮৫৬টি বিশ্ববিদ্যালয়কে তালিকায় অন্তর্ভুক্ত করে অঞ্চলভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করেছে।
তালিকায় এশিয়ার সেরা চীনের পিকিং ইউনিভার্সিটি। তালিকায় দ্বিতীয় হংকং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। এ ছাড়া সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের আছে সাতটি ও পাকিস্তানের আছে দুটি বিশ্ববিদ্যালয়।
২০২৪ সালের র্যাংকিংটি প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে।
সেরা ৫০০ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো-ব্র্যাক ইউনিভার্সিটি (২৮১-২৯০), গাজীপুরের ডুয়েট (৩৫১-৪০০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩৫১-৪০০), ড্যাফোডিল ইউনিভার্সিটি (৪০১-৪৫০), শাহজালাল ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (৪৫১-৫০০), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (৪৫১-৫০০), আইইউটি (৫৪১-৫০০) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (৪৫১-৫০০)।
সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা এশিয়ার ৮৫৬টি বিশ্ববিদ্যালয়কে তালিকায় অন্তর্ভুক্ত