× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

দ্বিতীয় কর্মদিবসেই নগরীর পরিচ্ছন্নতা অভিযানে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
মেয়র আনোয়ারুজ্জামান

দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই নগরীর পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নগরের দরগা গেইট এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এসময় নবনির্বাচিত পরিষদের কাউন্সিলরদের নিয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণাও চালান তিনি।

এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারীদের নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করেন এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন। এরপর সিসিক কর্মীদের নিয়ে দরগাগেইট এলাকার আবর্জনা পরিষ্কার করা হয়।
এসময় সিসিক’র নবনির্বাচিত পরিষদের কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিকুল হাদি, একে এ লায়েক, জগদীশ চন্দ্র দাস, আব্দুর রকিব বাবলু, শান্তনু দত্ত শন্তু, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান, আব্দুর রকিব তুহিন, আব্দুল জলিল নজরুল, মাজহারুল ইসলাম শাকিল, রকিব খান, মো. রুহেল আহমদ, দেলোয়ার হোসেন, মো. জয়নাল আবেদীন, আলতাফ হোসেন সুমন, ফখরুল আলম, মতিউর রহমান। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালমা সুলতানা ও নার্গিস সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামছুল হক, মো. আলী আকবর, মো. রুহুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসও সেখানে ছিলেন।
এসময় আনোয়ারুজ্জামান সাংবাদিকদের বলেন, সিলেটবাসী যথেষ্ট স্মার্ট। একটি স্বাস্থ্যকর বাসযোগ্য পর্যটন নগরের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কেও সবাই অবগত। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ক্ষমতা নেওয়ার দ্বিতীয় দিনেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাউন্সিলর ও সিসিক কর্মকর্তাদদের নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ, সবার সহযোগিতায় একটি গ্রিন, ক্লিন ও পরিচ্ছন্ন মহানগরী গড়ে তুলতে সক্ষম হবো।


এ ক্যটাগরির আরো খবর..