× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ডেস্ক

সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রবেশ করেন পিটার হাস। পরে বিকেল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। এ ছাড়া বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী বাসা থেকে বের হননি।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি গণমাধ্যমকে বলেন, তাদের বৈঠকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলাপ হয়েছে। পাশাপাশি তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলাপ করেছেন।

বৈঠকের বিষয়ে এক খুদেবার্তায় সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রাণবন্ত এবং বিস্তৃত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার ইস্যুকে সামনে রেখে এই অংশীদারত্ব আরও সমৃদ্ধ ও গভীর করার বিষয়ে আজ রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনা আনন্দের।


এ ক্যটাগরির আরো খবর..