× Banner
সর্বশেষ
সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে সড়ক দূর্ঘটনায় পৌর মেয়র আঞ্জুমান আরার ড্রাইভার নিহত, মেয়রসহ আহত ৩

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
নড়াইলে সড়ক দূর্ঘটনায় পৌর মেয়র

সড়ক দূর্ঘটনায়  নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার ড্রাইভার সুজন কর্মকার নিহত এবং মেয়র, এক কাউন্সিলরসহ ৩জন আহত হয়েছেন।
রোববার (৫নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজন (৩৮) শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের পূত্র। গাড়ীতে থাকা আহত অন্যরা হলেন কাউন্সিলর ইপি রাণী বিশ^াস, নড়াইল পৌর যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মেশকাতুল ওয়ায়েজিন লিটু এবং নড়াইল পৌরসভার একাউন্টেন্ট সাইফুজ্জামান লিন্টু।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।
আহত সাইফুজ্জামান লিন্টু জানান,বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গাড়ীতে ৫নং ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ীর পাশে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ীর দেয়ালে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক মেয়রের ড্রাইভার সুজনকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য  যশোর কুইন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মেয়র আঞ্জুমান আরার এ দূর্ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাসপাতালে দেখতে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..