× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
পানির ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে নির্মাণাধীন একটি রিজার্ভ পানির ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরের চরকমলাপুর সাব্বির খান সড়কে তাহফিজুর কোরআন মাদরাসার সামনে শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।  মৃত দুই শ্রমিক হলেন- শহরের শোভারামপুর এলাকার আকরামুজ্জামান বাবু মিয়া (৫৫) ও কানাইপুরের সাইম মুসল্লি (২৮)।

স্থানীয়রা জানান, জিএম ফারুক হাওলাদারের নির্মাণাধীন পানির ট্যাংকের মধ্যে কাজ করার জন্য শ্রমিক সাইম মুসল্লি টাংকের ভেতরে  নামেন। এরপর সে উপরে উঠতে না পারায় ঠিকাদার আকরামুজ্জামান বাবুও ট্যাংকে নামেন।

এ সময় ওই দুইজন ওপরে না ওঠায় আরেক শ্রমিক রাসেলের চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ট্যাংক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..