× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ককটেলসহ বিএনপির ছয় নেতাকর্মী গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
বিএনপির ছয় নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতা করার চেষ্টার সময়ে পাঁচটি ককটেলসহ বিএনপির ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলার বানারীপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফকির, সদস্য নাসির ফকির, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন মৃধা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনি মোল্লা।

বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত নয়টার দিকে কলেজমোড় এলাকায় গ্রেপ্তারকৃতরা অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচটি ককটেলসহ ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..