× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ডেস্ক

প্রতিকূল পরিস্থিতি হলেও যথাসময়েই নির্বাচন -সিইসি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
যথাসময়েই নির্বাচন

প্রতিকূল পরিস্থিতি হলেও যথাসময়েই নির্বাচন হবে, এ ছাড়া আমাদের হাতে আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা প্রত্যাশা করব সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। নির্বাচন যথাসময়ে হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এর আগে, সকাল সাড়ে ১০টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের কোনো স্থান নেই। নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে শর্তছাড়া সংলাপে বসতে আহ্বান জানান।

এর আগে, গত ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সে সময় পিটার হাস সাংবাদিকদের বলেছিলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের কথা রয়েছে।

নির্বাচন সামনে রেখে বেশ কয়েক দিন ধরেই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি যদি শর্ত ছাড়া সংলাপে বসতে রাজি হয়, তবে তারা বিষয়টি বিবেচনা করে দেখবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তি ছাড়া তারা কোনো সংলাপে বসবে না।


এ ক্যটাগরির আরো খবর..