× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

Dutta
হালনাগাদ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
The walls of the house collapsed, child died, house collapsed, walls collapsed, house walls collapsed, দেয়াল ধ্বসে মৃত্যু, দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু, ঝড়ে দেয়াল ধ্বস, বাড়ীর দেয়াল ধ্বস, walls collapsed baby died;

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া থেকে উদ্ধার করা হয় মরদেহটি। নবজাতক শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে তিস্তা নদীতে এক যুবক টানা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় একটি নবজাতক শিশুর মরদেহ ভেসে আসতে দেখতে পায় সে। পরে পাশেই চাষকৃত জমিতে স্প্রে করতে থাকা সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরকে বিষয়টি জানান। তাৎক্ষণিক স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ নবজাতকটির মরদেহ উদ্ধার করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিভাবে নবজাতক শিশুর মৃত্যু হয়েছে তা তদন্ত করে জানা যাবে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত শিশুটির বয়স।


এ ক্যটাগরির আরো খবর..