× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট কাটাগাঙ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলে পিকআপের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গির (৩০) এবং একই এলাকার চরতুলাতুলি গ্রামের বারেক মিয়ার ছেলে মোহাইমিন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ থেকে পিকআপে করে সিলেটে মাজার জিয়ারতে আসেন ১২ জন। ভোরে মাজার জিয়ারত শেষে সকালে জাফলং বেড়াতে যাচ্ছিলেন তারা। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে স্থানীয় দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মিয়া জানান, আহত ১০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নিহত দুইজনের মরদেহ তামাবিল হাইওয়ে পুলিশের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..