× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটের ইউপি সদস্যকে ধর্ষন চেষ্টার অভিযোগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
ছাত্রী ধর্ষণ চেষ্টা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা সদস্য (৩৫)’কে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা সহ ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এসময় ভিকটিমের ডাক চিৎকারে উদ্ধার করতে গিয়ে ওই মহিলার স্বামীও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কামার গ্রাম সংলগ্ন চিতলমারী উপজেলার খাগড়া বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই মহিলা ও তার স্বামীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন ভিকটিম দম্পতি জানান, মোল্লাহাট উপজেলার কামার গ্রামে তাদের বাড়ি হলেও সম্প্রতি খাগড়া বুনিয়া গ্রামে নতুন বাড়ি করে সেখানে বসবাস করছেন তারা। নতুন বাড়িতে বসবাসের শুরু থেকেই পাশের বাড়ির ওবায়দুল শিকদার (৩৫) আপত্তিকর অঙ্গভঙ্গি করা সহ ওই মহিলাকে কু প্রস্তাব দেন। যে কারণে ওবায়দুলকে এড়িয়ে চলেন তিনি। ঘটনার সময় স্বামী ঘরে না থাকার সুযোগে ওবায়দুল ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে। তখন নিজেকে রক্ষা চেষ্টা করাসহ ডাক চিৎকার করেন তিনি। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের কারণে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে মহিলাকে জখম করে। ওই সময় স্ত্রীর চিৎকার শুনে বাড়ির অদূরে থাকা স্বামী দ্রুত ঘরে প্রবেশ করলে তাকেও ঘুষি ও ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় ওবায়দুল। এঘটনায় মামলা করবেন বলেও জানান ভিকটিম দম্পতি।

উল্লেখ্য, ওবায়দুল শিকদার (৩৫) খাগড়া বুনিয়া গ্রামের হাসেম শিকদার ও মরিয়ম বেগম’র ছেলে।

ওবায়দুল শিকদার বলেন, ধর্ষন করা হয় নাই, যা হয়েছে তা মিমাংসার জন্য ভাইস চেয়ারম্যান মাহাতাব ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সাথে কথা হয়েছে। ‍ এসময় ওবায়দুল শিকদারের স্ত্রী বলেন, ওই মহিলার (ভিকটিম) পিঠে আমার স্বামী না আমি কামড়িয়েছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, আহত দম্পতি থানায় আসছিলো, যেহেতু ঘটনা চিতলমারী থানার অন্তর্গত তাই, তাদেরকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..