× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

‎ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)

‎পাইকগাছায় টেইলার্সের দোকানে আগুন ; মালামাল পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
টেইলার্সের দোকানে আগুন

‎পাইকগাছায় টেইলার্সের দোকানে বিদ্যুৎ শর্টসার্কিটে আগুন লেগে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠিতলা বাজারে ।
জানা গেছে ষষ্ঠিতলা বাজারে আরশাদ মার্কেটে মহাসিন টেইলার্স দোকান ঘরের মালামাল বিদ্যুৎ শর্টসার্কিট আগুন লেগে টেইলার্স এর ভিতরে ছিটকাপড়, আয়রন ও সেলাই মেশিন, লক মেসিন, নগদ ২০ হাজার টাকা সহ আসবাবপত্র সহ দুই লাখ টাকার মুল্যর জিনিস পত্র আগুনে পুড়ে ভূভস্মীভূত হয়েছে।
মহাসিন টেইলার্স মালিক মোঃ আজিজুল রহমান লিটন জানান” সোমবার রাত সাড়ে ১০ টা সময় টেইলার্স বন্ধ করে,লাইন, ফ্যান,অফ করে দোকানের শাটার টেনে বন্ধ করে বাড়ীতে চলে আসি । রাত ১ টার দিকে স্থানীয় এক যুবক বলে আমার টেইলার্স শাটারের নিচ থেকে আগুনের শিখা দেখতে পেয়ে আমাকে মোবাইলে জানালে, আমি বাড়ি থেকে দ্রুত ঘটনাস্থলে এসে শাটারের তালা খুলে দেখি দোকানের ভিতর সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন ঈদের সময় অনেক ব্যক্তি ঈদের পোষাক তৈরির জন্য এবং শার্ট, পাঞ্জাবি ছিট কাপড়, বানানো পোষাক, আয়রনের জন্য রেখে যাওয়া কাপড় সবই পুড়ে গেছে । স্থানীয়রা বলেন লিটন ভাই এলাকার মানুষের খুবই পরিচিত, সবার সাথে সম্পর্ক ভালো। সকলে ধারণা বিদ্যুৎ শর্ট সার্কেট লাইনের তারের কোন সমস্যা থাকতে পারে, শত্রুতা করে কেও করতে পারে না।তার টেইলার্স এলাকার মানুষ ঈদের গনে নতুন পোষাক তৈরি জন্য অর্ডার থাকে। সে একজন দরিদ্র মানুষ তার টেইলার্স কাজ করে সংসার চালায়। সরকারি ভাবে আর্থিক সহায়তা পেলে আবাও টেইলার্স কাজ করতে পারবেন। টৈলার্সের ভিতর সব মালামাল পুড়ে ছাই হলে ও পবিত্র কুরআন শরীফের পৃষ্ঠা অক্ষর পুড়ে যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..