× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইলের একটি হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভুঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাদের মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের শিকার দুই শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

বলাৎকারের শিকার এক ছাত্রের অভিভাবক জানান, ঘটনার শিকার আমার ছেলে ভয়ে মাদরাসা থেকে পালিয়ে নানীর বাড়ি যায়। খবর পেয়ে আমি ও স্ত্রী সেখানে যাই। কারণ জানতে চাইলে ছেলে বলে, আমি আর মাদরাসায় যাবো না। হুজুর আমার সাথে খারাপ কাজ করেছে। আমাকে মাদরাসায় পাঠালে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবো।

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক মো. মতিউর রহমান জানান, বলাৎকারের শিকার ওই দুই শিশু শিক্ষার্থী নির্যাতনের বিষয়টি পরিবারকে জানায়। পরে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় মাদ্রাসা থেকে শিক্ষক রমিজুল ও খায়রুলকে গ্রেপ্তার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..