× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় শেখ রাসেল দিবস পালিত

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
saltha

শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে সকাল ৯টায় উপজেলা পরিষদের চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. টিপু সুলতান, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমসহ সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..