× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

জেরুজালেমকে মুক্ত করার ডাক দিয়েছেন লাদেনপুত্র হামজা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ জেরুজালেমকে মুক্ত করার ডাক দিয়েছেন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের কনিষ্ঠ পুত্র হামজা বিন লাদেন।

তিনি বলেছেন, জেরুজালেম মুক্ত করার লড়াই হলো বিশ্বাসী ও অবিশ্বাসীদের যুদ্ধ। এ জন্য মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হতে হবে। হামজা বিন লাদেনের এ বক্ত্য উদ্ধৃত করেছে মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। সোমবার সাইটের পক্ষে এক টুইটে এ কথা বলা হয়।

এতে আরও বলা হয়, অডিও ম্যাসেজের মাধ্যমে হামজা বিন লাদেন এ আহ্বান জানিয়েছেন। সাইটের পরিচালক রিটা কাটজ বলেন, হামজা বিন লাদেন ওই অডিওবার্তায় বলেছেন যে, সিরিয়া বিপ্লবের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এখন খুব সন্নিকটে। এর একদিন আগে মিশরীয় বংশোদ্ভূত আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরি সিরিয়ার প্রতিদ্বন্দ্বী জঙ্গি গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, তা না হলে মৃত্যুঝুঁকি মেনে নিতে হবে। তার এ অডিওবার্তা ইন্টারনেটে প্রচারিত হয়। এতে তিনি আল কায়েদা সম্পৃক্ত আল নুসরা ফ্রন্টের প্রতি সমর্থন দেন। এই ফ্রন্টটির পরিকল্পনা রয়েছে সিরিয়াকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৃষ্টি করা। তারা নিজেদের মতো করে সেখানে ইসলামিক খেলাফত কায়েম করতে চায়।

আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে মার্কিন স্পেশাল বাহিনী পাকিস্তানে হত্যার কয়েক সপ্তাহের মধ্যে এ দলের নেতা হন আয়মান আল জাওয়াহিরি। ধারণা করা হয়, লাদেনের আস্তানায় মার্কিন বাহিনী আক্রমণ চালালে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন হামজা বিন লাদেন। এখন তিনি কোথায় আছেন তা কেউ জানে না। তবে আগস্টে আল কায়েদা একটি বার্তা প্রকাশ করে হামজা বিন লাদেনের পক্ষ থেকে। তাতে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়। হামলার জন্য তারা বিশেষ করে বেছে নেয় লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও তেল আবিবকে।


এ ক্যটাগরির আরো খবর..